Web Analytics

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৃহস্পতিবার সেনাবাহিনীর সব সদস্যকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্তব্য পালনের নির্দেশনা দেন। সেনাসদস্যদের উদ্দেশে তাঁর নিয়মিত দরবারে তিনি এ দিকনির্দেশনা দেন। একই দিনে দুর্গম পার্বত্য অঞ্চলের সেনা ক্যাম্প পরিদর্শনে তিনি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নে যান এবং বিলাইছড়ি ও কাপ্তাই জোনের ক্যাম্প পরিদর্শন করেন।

দরবারে সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক অগ্রযাত্রায় আন্তরিক ও অব্যাহত সহযোগিতার জন্য সরকার এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সেনাপ্রধান। ক্যাম্প পরিদর্শনকালে তিনি পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে কুশলাদি ও মতবিনিময় করেন।

দুর্গম ও প্রতিকূল পরিবেশে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সফরে ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

02 Oct 26 1NOJOR.COM

রাঙামাটি অঞ্চলের ক্যাম্প পরিদর্শনে শৃঙ্খলাবদ্ধ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।