Web Analytics

সিরাজগঞ্জে মাদক মামলায় রফিকুল মিয়া নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রফিকুল মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার কৃষ্ণপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে। আদালতের অতিরিক্ত পিপি শামচুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় রফিকুল মিয়া পলাতক ছিলেন।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০১৯ সালের ১ এপ্রিল রাত দুইটার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ। এ সময় রফিকুল মিয়ার কাছ থেকে ৪১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

05 Nov 26 1NOJOR.COM

ফেনসিডিল মামলায় রফিকুল মিয়াকে যাবজ্জীবন দিলেন সিরাজগঞ্জের আদালত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।