Web Analytics

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যানেস্থেশিয়া, ইনটেনসিভ কেয়ার ও পেইন মেডিসিনসহ বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রের উন্নয়নকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। রোববার রাজধানীর একটি হোটেলে চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, পর্যাপ্ত প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট থাকলে দেশের প্রত্যন্ত এলাকাতেও যথাযথ অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, প্রায় ২০ কোটি জনসংখ্যার বাংলাদেশে অ্যানেস্থেসিওলজিস্ট আছেন মাত্র ৩ হাজার, অর্থাৎ প্রতি এক লাখ মানুষের বিপরীতে ০.৫৮ জন। আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন। ৬৪ জেলা, ৫৩ প্রশাসনিক অঞ্চল, ৪ হাজার ৫৯৯ ইউনিয়ন ও ৯০ হাজার ৪৯টি গ্রামে প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তীব্র সংকট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস সম্মেলনটির আয়োজন করে। এতে অ্যানেস্থেসিওলজি, ক্রিটিক্যাল কেয়ার ও পেইন মেডিসিনের অগ্রগতি, আধুনিক চিকিৎসাপদ্ধতি, বৈজ্ঞানিক উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে তিনজন চিকিৎসক আজীবন সম্মাননা, একজন রিসার্চ অ্যান্ড ইনোভেশন গোল্ড মেডেল এবং চারজন এসএন সামাদ চৌধুরী গোল্ড মেডেল পান।

15 Nov 26 1NOJOR.COM

অ্যানেস্থেসিওলজিস্ট সংকট তুলে ধরে বিশেষায়িত চিকিৎসা জোরদারের কথা বললেন জুবাইদা রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।