Web Analytics

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরানের হাতে এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ‘কার্ড’ রয়েছে, যা এখনো ব্যবহার করা হয়নি। ওয়াশিংটনের আধিপত্যের দাবি খারিজ করে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তার শক্তির বড় একটি অংশ হারিয়েছে। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

গালিবাফ বলেন, ইরানের সরবরাহভিত্তিক সক্ষমতা যেমন হরমুজ প্রণালি, বাব এল-মান্দেব প্রণালি ও তেলের পাইপলাইন একদিকে রয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাহিদাভিত্তিক পদক্ষেপ যেমন কৌশলগত মজুত থেকে তেল ছাড়, চাহিদা নিয়ন্ত্রণ ও সম্ভাব্য মূল্য সমন্বয় রয়েছে। তিনি জানান, হরমুজ প্রণালির কার্ড আংশিকভাবে ব্যবহৃত হলেও বাব এল-মান্দেব ও পাইপলাইন কার্ড এখনো ব্যবহার করা হয়নি।

গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তার বেশ কিছু হাতিয়ার প্রয়োগ করেছে বা আংশিকভাবে ব্যবহার করেছে এবং দেশটি অর্থনৈতিক সীমাবদ্ধতার মুখে রয়েছে, বিশেষ করে গ্রীষ্মকালীন ছুটিতে জ্বালানির চাহিদা বৃদ্ধির সময়।

28 Apr 26 1NOJOR.COM

গালিবাফের দাবি, যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিপরীতে ইরানের হাতে এখনো অপ্রয়োগিত অর্থনৈতিক কার্ড আছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।