সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ১,২৭৮ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১২৭ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত এবং ১,১১৫ জন হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে ৩৭ জন শিশুর মৃত্যু হয়েছে এবং সন্দেহজনকভাবে মারা গেছে আরও ১৭৪ জন। একই সময়ে মোট ৩,১৯২ জন নিশ্চিত রোগী এবং ২১,৪৬৭ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১,২৪৩ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট ৯,২৭৪ জন আক্রান্তের মধ্যে ১,৯৬৫ জন নিশ্চিত হাম রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চলছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৭৮ জন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।