Web Analytics

নগরবাসীর দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে কুমিল্লা সিটি কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে ‘আমার কুমিল্লা’ স্মার্ট নাগরিক সেবা অ্যাপ চালু করেছে। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু প্রধান অতিথি হিসেবে অ্যাপটির উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।

অনুষ্ঠানে জানানো হয়, নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করে স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপের মাধ্যমে নগরবাসী তাদের মহল্লার সড়কবাতি বন্ধ থাকা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ সমস্যা ও সড়ক সংস্কারের প্রয়োজনসহ বিভিন্ন নাগরিক সমস্যা ছবি বা বিবরণসহ সরাসরি সিটি কর্পোরেশনকে জানাতে পারবেন।

কোনো সমস্যা নিবন্ধিত হওয়ার সঙ্গে সঙ্গে কুসিকের সংশ্লিষ্ট বিভাগ দ্রুত সমাধানের ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং সনাক কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান বিশেষ অতিথি ছিলেন। ইউসুফ মোল্লা টিপু বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং দায়িত্বে অবহেলা করলে কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

29 Sep 26 1NOJOR.COM

নাগরিক সমস্যা জানাতে কুমিল্লা সিটির ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।