‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের আয়োজিত বই পড়া উৎসবে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। গত ২১ জুলাই শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবটির উদ্বোধন হয়। সোমবার বই পড়া প্রতিযোগিতার লিখিত পরীক্ষায় অংশ নেয় প্রায় ২৫ হাজার শিক্ষার্থী। মোবাইল ফোন ও ইন্টারনেটের আসক্তি থেকে শিক্ষার্থীদের বই পড়ার আনন্দে যুক্ত করা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞান ও মননশীলতার বিকাশ এ আয়োজনের লক্ষ্য।
শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের সমন্বয়ে ও উত্তরণের পাঠ সহযোগিতায় আয়োজিত উৎসবে উপজেলার ৩৮টি মাধ্যমিক ও তদূর্ধ্ব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতকোত্তর ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ বিভাগে প্রতিযোগিতা হচ্ছে। নির্ধারিত বইয়ের পাশাপাশি গল্প, উপন্যাসসহ বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ রয়েছে।
লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে ১০ জনকে দ্বিতীয় ধাপের জন্য নির্বাচন করা হবে এবং তাঁদের মধ্য থেকে সেরা তিনজন চূড়ান্ত পর্বে যাবেন। বিভিন্ন শ্রেণি ও পর্যায়ের জন্য মোট ১৪টি বই নির্বাচন করা হয়েছে। উৎসব সফল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করেছেন।
শ্রীমঙ্গলের বই পড়া উৎসবে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।