লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরাইলকে লেবাননের প্রতিটি ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার, হামলা বন্ধ এবং আটক লেবাননিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। লেবাননের ৮৩তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে শনিবারের ভাষণে তিনি দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপেরও সমালোচনা করেন। তাঁর মতে, ইসরাইলি দখলদারত্ব ও বিদেশি প্রভাবের কারণে লেবাননের স্বাধীনতা এখনো পূর্ণতা পায়নি।
আউন বলেন, দেশটি দুটি পরস্পর সম্পর্কযুক্ত সংকটে রয়েছে: ভূখণ্ডের কিছু অংশে ইসরাইলি দখল এবং ইরানের শাসকগোষ্ঠীর প্রভাবশালী পক্ষগুলোর মাধ্যমে বিদেশি হস্তক্ষেপ। অস্ত্রের ব্যবহার ও রাষ্ট্রের কর্তৃত্বের বাইরে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে এই হস্তক্ষেপ হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত রাখার কথাও বলেন তিনি।
গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত চুক্তিতে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সেনা মোতায়েনের কথা ছিল। তবে হিজবুল্লাহ অস্ত্র সমর্পণে রাজি না হওয়া এবং ইসরাইলের হামলা অব্যাহত থাকায় চুক্তির বাস্তবায়ন থমকে আছে। শনিবার নাবাতিয়েহ, বিনত জুবাইল ও মারজাইউন জেলায় ইসরাইলি হামলার খবর পাওয়া গেছে।
ইসরাইলি সেনা প্রত্যাহার, হামলা বন্ধ ও আটক ব্যক্তিদের ফেরত চাইলেন আউন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।