Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ‘উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষ অর্জনে জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০)’ নামে পাঁচ বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে। ইউজিসি চেয়ারম্যানের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পনার খসড়া নিয়ে আলোচনা করেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, পরিকল্পনাটি সরকারের অগ্রাধিকার, ইউজিসির কৌশলগত পরিকল্পনা এবং সাম্প্রতিক জাতীয় কর্মশালার সুপারিশের সমন্বয়ে তৈরি হয়েছে। এতে পাঁচটি কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে—স্নাতকদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়-শিল্পখাত সহযোগিতা, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, শিক্ষক উন্নয়ন, গবেষণা ও সুশাসন। ২০৩০ সালের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে আউটকাম-বেইজড এডুকেশন, ডিজিটাল প্রশাসন ও এআইভিত্তিক শিক্ষাব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনাটি চূড়ান্ত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, শিল্পখাত ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে মতবিনিময় করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে উচ্চশিক্ষা সংস্কার বাস্তবায়ন এবং বিদেশি শিক্ষার্থী আকৃষ্ট করে বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

24 Jul 26 1NOJOR.COM

বাংলাদেশের উচ্চশিক্ষা রূপান্তরে ইউজিসির পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা চূড়ান্তের উদ্যোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।