Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোরকা-নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে কটূক্তির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, শুধু বোরকা-নিকাব পরার কারণে কোনো শিক্ষার্থীকে অমানবিকভাবে উপস্থাপন, অপমান বা তার নিরাপত্তা বিঘ্নিত করার উগ্রবাদী আচরণ বিশ্ববিদ্যালয়ে আর সহ্য করা হবে না।

সাদিক কায়েম বলেন, প্রগতিশীলতার নামে ইসলামোফোবিক আচরণ এবং দাড়ি, টুপি, নিকাব ও পর্দার প্রতি বৈষম্য ও বিদ্বেষমূলক মনোভাব ক্যাম্পাসের শিক্ষার্থীরা বরদাশত করবে না। কোনো অসহিষ্ণু ও উগ্রবাদী শিক্ষককে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে দেখতে চায় না বলেও তিনি মন্তব্য করেন।

এই ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের প্রশংসা করে তিনি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভিন্নমত ও ভিন্ন চিন্তাধারার পারস্পরিক সহাবস্থান, মানবিক মর্যাদা এবং একাডেমিক সমতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে বলে তিনি প্রত্যাশা করেন।

09 Oct 26 1NOJOR.COM

বোরকা-নিকাব পরা শিক্ষার্থীকে কটূক্তির ঘটনায় নিন্দা জানালেন ডাকসু ভিপি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।