Web Analytics

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে করা ১০১টি সমঝোতা স্মারক পর্যালোচনা করছে বর্তমান সরকার। শুক্রবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন-পরবর্তী সংবাদ সম্মেলনে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, দেশের স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি আছে কি না যাচাই করে শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

নুরুল ইসলাম মনি বলেন, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় সরকার, তবে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দুই দেশের বন্ধুত্ব থাকবে, কিন্তু তা কোনোভাবেই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যেতে দেওয়া হবে না। তিনি জানান, চুক্তিগুলো পর্যালোচনার সময় সেগুলোর আর্থিক দিকও বিবেচনা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দরের উদাহরণ দিয়ে চিফ হুইপ বলেন, বাংলাদেশ ও কোনো বন্ধুদেশের জাহাজ একই সময়ে বন্দরে এলে আগে বন্ধুদেশের জাহাজ খালাসের মতো ব্যবস্থা আগের সরকার করে গেছে। দেশের স্বার্থবিরোধী মনে হওয়া এমন অনেক চুক্তি থেকে বর্তমান সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে বলে তিনি জানান। ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ না জানানোর ঘটনায় ভারতের প্রতি অসন্তোষও প্রকাশ করেন তিনি।

11 Sep 26 1NOJOR.COM

হাসিনা আমলের ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে করা ১০১টি সমঝোতা স্মারক পর্যালোচনায় সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।