Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান সম্পর্কিত মন্তব্যে গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, মন্ত্রীর বক্তব্য ইতিহাস, ভাষাতত্ত্ব ও গণআকাঙ্ক্ষার বাস্তবতাকে অস্বীকার করার শামিল।

তিনি বলেন, ‘ইনকিলাব’ শব্দটি আরবি উৎসভিত্তিক হলেও এটি উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন ও গণঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। কোনো শব্দের উৎপত্তির কারণে তাকে ‘বাংলাবিরোধী’ বলা ভাষাবিজ্ঞানের নীতির পরিপন্থি। জুবায়ের আরও বলেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’ কোনো গোষ্ঠীর একচেটিয়া স্লোগান নয়, বরং এটি শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।

জামায়াত অবিলম্বে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানায় এবং সতর্ক করে যে জনগণই এর যথাযথ জবাব দেবে। দলটি ভাষা ও স্লোগান নিয়ে বিভাজন সৃষ্টির প্রচেষ্টা পরিহারের আহ্বান জানায়।

22 Feb 26 1NOJOR.COM

‘ইনকিলাব জিন্দাবাদ’ নিয়ে মন্ত্রীর মন্তব্যে জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।