Web Analytics

রাশিয়া থেকে সমুদ্রে আটকে থাকা তেল কেনার জন্য ভারতকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ৩০ দিনের জন্য এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান।

বেসেন্ট বলেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো বিশ্ববাজারে তেলের সরবরাহ সচল রাখা এবং ইরানের মাধ্যমে বৈশ্বিক জ্বালানি খাতে চাপ সৃষ্টির প্রচেষ্টা ঠেকানো। তিনি আরও জানান, এই ছাড় স্বল্পমেয়াদি এবং এতে রাশিয়া সরকার তেমন কোনো আর্থিক সুবিধা পাবে না, কারণ এটি শুধু সমুদ্রে আটকে থাকা জ্বালানির ক্ষেত্রেই প্রযোজ্য।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন, যার ফলে ক্রেতারা বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয়। রাশিয়ার জ্বালানির অন্যতম বড় ক্রেতা ভারত এই ছাড়ের মাধ্যমে সীমিতভাবে তেল কেনার সুযোগ পাচ্ছে।

06 Mar 26 1NOJOR.COM

রাশিয়ার আটকে থাকা তেল কেনায় ভারতকে ৩০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।