Web Analytics

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ উপেক্ষা করে গত ৭২ ঘণ্টায় ৫২টি ইরানি জাহাজ নিজ গন্তব্যে পৌঁছেছে। স্যাটেলাইট ট্র্যাকিং ডেটার বরাতে আধা-সরকারি ফারস নিউজ জানায়, সোমবার স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত ৩১টি তেলবাহী ট্যাংকার ও ২১টি পণ্যবাহী জাহাজ মার্কিন অবরোধ রেখা অতিক্রম করেছে। একই সময়ে ৩০টি জাহাজ হরমুজ প্রণালি পেরিয়েছে, যার মধ্যে ইরানের নিজস্ব ছয়টি ট্যাংকার ও পাঁচটি কার্গো জাহাজ ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোর ওপর কঠোর নৌ-অবরোধ ঘোষণা করেন। ইরান দাবি করেছে, মার্কিন বাহিনীর নজরদারি ও হুমকি সত্ত্বেও তাদের জাহাজগুলো সফলভাবে চলাচল করছে। এর আগে ভর্টেক্সা নামের ট্যাংকার ট্র্যাকিং সংস্থা জানিয়েছিল, অন্তত ৩৪টি ইরানি ট্যাংকার অবরোধ ভেঙে প্রায় ১১ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন অবরোধের প্রতিক্রিয়ায় তারা হরমুজ প্রণালিতে বিধিনিষেধ আরও জোরদার করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি ২১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

30 Apr 26 1NOJOR.COM

৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙে ৫২টি ইরানি জাহাজ চলাচলের দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।