Web Analytics

গত মাসে আলোচনা বন্ধ হয়ে যাওয়ার পর রাশিয়ার সঙ্গে আবারও শান্তি আলোচনা শুরু করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় জানান, জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান রুস্তেম উমেরভ তার রুশ সমকক্ষকে এ প্রস্তাব দিয়েছেন। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসার আগ্রহও প্রকাশ করেন। উমেরভ আগে তুরস্কে হওয়া আলোচনায় ইউক্রেনীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন। এখন তিনিই কূটনৈতিক প্রচেষ্টার দায়িত্বে আছেন। রাশিয়া এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

21 Jul 25 1NOJOR.COM

চলমান যুদ্ধের মাঝে রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনার প্রস্তাব জেলেনস্কির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।