Web Analytics

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল। সংগঠনটি আগামী ১৮ নভেম্বর বুধবার দেশব্যাপী সব বারে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জসিম উদ্দিন সরকার ও সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ এ ঘোষণা দেন।

বিবৃতিতে নেতারা বলেন, গত সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট থেকে বাসায় ফেরার পথে আজিমপুর এলাকায় রঞ্জুর গাড়ির গতি রোধ করা হয়। তাদের অভিযোগ, সন্ত্রাসী নয়নের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে একটি কক্ষে নিয়ে যায় এবং লোহার রড দিয়ে মারধর করে। এতে তার হাত ও পা ভেঙে যায় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনি পরে মুক্ত হয়ে রাতে হাসপাতালে যান; তার ডান হাত ও পা মারাত্মক জখম হয়েছে।

সংগঠনটি নয়নসহ সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর সম্পৃক্ততার অভিযোগও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আহত আইনজীবীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি এবং ১৮ নভেম্বরের কর্মসূচি সফল করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

18 Nov 26 1NOJOR.COM

অ্যাডভোকেট রঞ্জুর ওপর হামলার অভিযোগে দেশব্যাপী বারে প্রতিবাদ কর্মসূচি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।