Web Analytics

বাংলাদেশ রেলওয়ে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চলাচল সীমিত করেছে। বৃহস্পতিবার থেকে ট্রেনটি গোপালগঞ্জের গোবরা স্টেশনের বদলে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সীমিত চলাচল কার্যকর থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ৭৮৪ প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন অতিক্রম করে গোবরা স্টেশনে পৌঁছাত। ফিরতি পথে ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা থেকে ছেড়ে দুপুরে রাজশাহীতে পৌঁছাত।

নতুন নির্দেশনা অনুযায়ী, আপাতত ট্রেনটির যাত্রা কালুখালী স্টেশনেই শেষ হবে। রাজশাহী থেকে গোপালগঞ্জগামী যাত্রীদের কালুখালীর পরের গন্তব্যে যেতে বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি আবার নির্ধারিত রুটে চলাচল শুরু করবে।

19 Nov 26 1NOJOR.COM

টুঙ্গিপাড়া এক্সপ্রেস সাময়িকভাবে গোবরার বদলে কালুখালী পর্যন্ত চলবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।