Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। শুক্রবার যশোর জেলা প্রশাসক কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেয়নি, কারণ দাম বাড়লে বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের খরচ বেড়ে সাধারণ মানুষের ওপর চাপ পড়ে। তিনি জানান, বিশ্বের অনেক দেশ জ্বালানির দাম বাড়ালেও বাংলাদেশে তা স্থিতিশীল রাখা হয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। আগামী এপ্রিল পর্যন্ত পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং ৯০ দিনের মজুদ গঠনের কাজ চলছে।

তিনি আরও জানান, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে এবং পহেলা বৈশাখে কৃষক কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

27 Mar 26 1NOJOR.COM

জনগণের দুর্ভোগ কমাতে প্রতিদিন ১৬৭ কোটি টাকার জ্বালানি ভর্তুকি দিচ্ছে সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।