Web Analytics

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে নোয়াখালীর মাইজদী টাউন হল মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী ভেতরে প্রবেশ করে প্রধান ফটকে ব্যানার টাঙান এবং দলীয় স্লোগান দেন। কিছুক্ষণ পর তারা দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে। প্রশাসন জানায়, কিছু সময় পর ব্যানারটি সরিয়ে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় নোয়াখালী জুড়ে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর তৎকালীন শাসকদলের সশস্ত্র সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক দমন-পীড়ন চালায়। সেই সময় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছিল।

সুধারাম মডেল থানার পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

18 Feb 26 1NOJOR.COM

নোয়াখালী আ.লীগ কার্যালয়ে তালা ভেঙে ব্যানার টাঙানো, পরে পাঁচজন আটক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।