Web Analytics

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ২০টির বেশি শাখায় হামলার ঘটনায় জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। জাতিসংঘের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থকেরা ব্যাংকটির এক ডজনের বেশি শাখায় হামলা করেছেন। সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যাংকটির প্রতিষ্ঠাতা এবং তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন; তার প্রতি ক্ষোভ থেকেই ব্যাংকটিকে লক্ষ্য করা হয়েছে বলে মনে হচ্ছে।

জবাবে ফারহান হক বলেন, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত বলে জাতিসংঘ মনে করে। তিনি বলেন, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। বাংলাদেশে এ ঘটনাকে সংস্থাটি অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে কি না, সে প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই অবস্থান জানানো হয়।

18 Nov 26 1NOJOR.COM

গ্রামীণ ব্যাংকের ২০টির বেশি শাখায় হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চেয়েছে জাতিসংঘ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।