সৌদি আরবে ইরান-সমর্থিত হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডব্লিউএল)। সংস্থাটি বলেছে, মক্কা ও মদিনাকে লক্ষ্য করে চালানো হামলা পবিত্র স্থানগুলোর ধর্মীয় মর্যাদা ও পবিত্রতার পরিপন্থি। জেদ্দাভিত্তিক এ সংস্থা সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতিও প্রকাশ করেছে।
এমডব্লিউএলের মহাসচিব মোহাম্মদ বিন আবদুল করিম আল-ইসা বলেছেন, হুথিদের এ ধরনের কর্মকাণ্ড সন্ত্রাসী মানসিকতার বহিঃপ্রকাশ এবং তা ধর্মীয় পবিত্রতা লঙ্ঘন করে। তাঁর মতে, এসব হামলা ধর্ম ও মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। বেসামরিক নাগরিক ও পবিত্র স্থানগুলোর নিরাপত্তায় সৌদি কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপের প্রতিও সমর্থন জানিয়েছে সংস্থাটি।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাত পুনরায় শুরু হওয়ার পর মক্কা ও মদিনার আশপাশে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে সৌদি আরবের আনা এসব অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। প্রতিবেদনে হামলার তারিখ, হতাহতের সংখ্যা বা ঘটনার আরও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
মক্কা-মদিনার আশপাশে কথিত হুথি হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।