দীর্ঘ ১৫ বছর পর ফরিদপুরের সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় স্থানীয়দের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট নয়টি ঘোড়া অংশ নেয় এবং প্রায় লক্ষাধিক দর্শক উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করেন।
প্রতিযোগিতায় জসিম মোল্লার ঘোড়া প্রথম স্থান অর্জন করে ২৬ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার পায়। নুরুল ইসলামের ঘোড়া দ্বিতীয় হয়ে ৮ হাজার টাকা এবং বিলায়েত হোসেনের ঘোড়া তৃতীয় হয়ে ৬ হাজার টাকা পুরস্কার জেতে। দীর্ঘদিন পর এমন আয়োজন ফিরে আসায় স্থানীয়দের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা ভবিষ্যতে নিয়মিতভাবে এমন আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রতিযোগিতা গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১৫ বছর পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, বিপুল দর্শক উপস্থিতি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।