অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। আদেশে ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, গাজীপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলা ও পুলিশ ইউনিটে নতুন পদায়ন দেওয়া হয়েছে।
এসবি ঢাকার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং এসবির মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলে পাঠানো হয়েছে। কটিয়াদী সার্কেলের মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
এসবির মাহিন ফরাজীকে বরিশালের গৌরনদী সার্কেলে, পুলিশ হেডকোয়ার্টার্সের তানজিনা চৌধুরীকে সিআইডিতে এবং র্যাবের এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলে পদায়ন করা হয়েছে। শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুরের কালীগঞ্জ সার্কেলে এবং আবু ছালেহ মো. আনসার উদ্দীনকে বরিশাল বিএমপিতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে। কর্মকর্তাদের ১৯ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে; না হলে ২০ সেপ্টেম্বর থেকে তারা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।
নতুন প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।