Web Analytics

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বাজারে ‘সিন্ডিকেট’ নামে কোনো শব্দ বা গোষ্ঠীর অস্তিত্ব না রাখাই সরকারের লক্ষ্য। সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে তিনি এ কথা বলেন। মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় এ উদ্দেশ্যে কাজ করছে। বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত ও সরবরাহব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি বলেও জানান তিনি।

ভবিষ্যতে খাদ্য সরবরাহ বা বাজার ব্যবস্থাপনায় সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান খাদ্যমন্ত্রী। পুষ্টিকর চাল উৎপাদন প্রকল্পের উদ্বোধন বা চালুর সময় এখনই নির্দিষ্ট করা সম্ভব নয় বলেও তিনি বলেন। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রকল্পটি চালুর উদ্যোগ নেওয়া হবে। এর আগে তিনি ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল এবং পরে নারায়ণগঞ্জের সাইলো ও প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন।

07 Oct 26 1NOJOR.COM

বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব না রাখতে সরকারের লক্ষ্যের কথা বললেন খাদ্যমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।