মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনই হতে পারে “সবচেয়ে ভালো সমাধান।” শুক্রবার হোয়াইট হাউসে তিনি বলেন, ৪৭ বছর ধরে ইরান শুধু কথাই বলছে এবং এর মধ্যে অনেক প্রাণহানি ঘটেছে। ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের পর কাকে ক্ষমতায় দেখতে চান, সে বিষয়ে তিনি কিছু বলেননি, তবে উল্লেখ করেন যে সেখানে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ আছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।
ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করার পরিকল্পনায় অটল রয়েছে। ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চললেও তিনি জানান, বিশ্বের বৃহত্তম ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শিগগিরই ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে।
এছাড়া ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে পেন্টাগন মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরি মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। তবে তিনি সেখানে কোনো মন্তব্য করেননি।
ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের আহ্বান, মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।