বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ভোটগ্রহণের বিশ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করেছে। বুধবার ইসির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ইসির এক কর্মকর্তা জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। ১৩ ফেব্রুয়ারি নির্বাচিতদের নামে গেজেট প্রকাশ করা হয় এবং বুধবার ২৯৭ আসনের বিস্তারিত ফল প্রকাশ করা হয়েছে।
ইসির কর্মকর্তারা জানান, ঋণ খেলাপি সংক্রান্ত মামলার কারণে আদালতের আদেশে চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল হয়েছে, যেখানে ১২৮টি কেন্দ্রে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। একই দিনে তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।
ইসির ঘোষিত চূড়ান্ত ফল অনুযায়ী, বিএনপি ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়ে দুই দশক পর পুনরায় সরকার গঠন করেছে।
ভোটের ২০ দিন পর ত্রয়োদশ সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করল ইসি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।