ইরান যুদ্ধ ঘিরে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে। সোমবার বড় ধরনের পতনের পর মঙ্গলবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩.৭৫ শতাংশ বেড়ে ১০৩.৬৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে নাইমেক্স লাইট সুইট তেলের দাম ৩.৪২ শতাংশ বেড়ে হয়েছে ৯১.৫৫ ডলার, বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন এবং তেহরানের সঙ্গে আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেন। এতে সেদিন তেলের দাম ১০ শতাংশের বেশি কমে যায়। তবে তেহরান জানায়, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করেনি। এই অনিশ্চয়তার কারণে বাজারে আবারও তেলের দাম বেড়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান পরিস্থিতি ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও মিশ্র বার্তা বাজারে অস্থিরতা বাড়াচ্ছে এবং তেলের দামের ওঠানামা অব্যাহত থাকতে পারে।
ইরান সংঘাতের অনিশ্চয়তায় তেলের দাম ফের ১০০ ডলারের ওপরে উঠেছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।