স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, হাসপাতাল ও ক্লিনিকের মান নিয়ন্ত্রণে সরকারের নিয়মিত তদারকির মূল লক্ষ্য স্বাস্থ্যখাতে জনগণের আস্থা ফিরিয়ে আনা। রোববার বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড আয়োজিত নীতি-নির্ধারণী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শুধু হাসপাতাল বা চিকিৎসকের ওপর নির্ভর করে স্বাস্থ্যখাত এগোতে পারে না।
প্রতিমন্ত্রী খাদ্যে ভেজাল প্রতিরোধ, সঠিক রোগ নির্ণয় এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেওয়ার কথা বলেন। তাঁর মতে, এসব বিষয়ে নজর না দিলে ক্যান্সার, কিডনি ও লিভারের মতো প্রাণঘাতী রোগ কমানো সম্ভব নয়। দেশে ১০ হাজারের বেশি ল্যাবরেটরি থাকলেও আন্তর্জাতিক মানের স্বীকৃতি বা অ্যাক্রেডিটেশন আছে হাতে গোনা কয়েকটির।
তিনি বলেন, ল্যাবগুলোর ওপর তাৎক্ষণিক জোরজবরদস্তি বা কঠোর আইনি ব্যবস্থা না দিয়ে আগে মালিক ও পরিচালনা পর্ষদকে সচেতন করা দরকার। মান বজায় রাখলে মানুষের আস্থা ও ব্যবসায়িক লাভ বাড়বে বুঝতে পারলে মালিকেরাই স্বীকৃতি নিতে আগ্রহী হবেন। আন্তর্জাতিক মানের ল্যাব বাড়লে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের পুনরায় পরীক্ষা করানোর সময় ও অতিরিক্ত খরচ কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
স্বাস্থ্যখাতে আস্থা ফেরাতে মানসম্মত ডায়াগনস্টিক ল্যাব বাড়ানোর ওপর জোর প্রতিমন্ত্রীর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।