চীনের কাছ থেকে পঞ্চম প্রজন্মের জে-৩৫ স্টেলথ যুদ্ধবিমান সংগ্রহের পাকিস্তানি পরিকল্পনাকে ভারতের জন্য উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন দেশটির বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং। ভারতের ৯৪তম বিমানবাহিনী দিবস উপলক্ষে শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজনীয় সক্ষমতা ভারতীয় বিমানবাহিনীর রয়েছে। দেশটিতে ৮ অক্টোবর বিমানবাহিনী দিবস পালিত হবে।
যুদ্ধবিমান স্কোয়াড্রনের সংখ্যা বাড়াতে ভারত বছরে ৩৬ থেকে ৪০টি যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়েছে বলে জানান এ পি সিং। তেজস এমকে-১এ, তেজস এমকে-২, রাফাল এবং ভবিষ্যতে এএমসিএ নিয়ে বিমানবাহিনীর বহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
দূরপাল্লার আকাশযুদ্ধ সক্ষমতা বাড়াতে অ্যাস্ট্রা এমকে-১, এমকে-২ ও এমকে-৩ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও উৎপাদন চলছে। অ্যাস্ট্রা এমকে-৩-এর পাল্লা ৩৫০ কিলোমিটারের বেশি হতে পারে। রাশিয়ার আর-৩৭এম ও ফ্রান্সের মেটিওর ক্ষেপণাস্ত্র সংগ্রহের বিষয়ও বিবেচনায় আছে। প্রতিপক্ষ পঞ্চম প্রজন্মের বিমান পেলে এএমসিএ কর্মসূচি দ্রুত এগিয়ে নেওয়া এবং বিকল্প ব্যবস্থা বিবেচনা জরুরি বলে তিনি জানান।
পাকিস্তানের জে-৩৫ সংগ্রহ পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানালেন ভারতের বিমানবাহিনী প্রধান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।