Web Analytics

চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মানুষ ১৯ ফেব্রুয়ারি দিনটিকে শোকের দিন হিসেবে পালন করেছেন। ২০০৫ সালের এই দিনে ঢাকার সদরঘাট থেকে মতলবগামী এমভি মহারাজ লঞ্চটি নারায়ণগঞ্জের পাগলা এলাকায় ঝড়ে উল্টে যায়। এতে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন শিক্ষক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ। দুর্ঘটনার ২১ বছর পূর্ণ হলেও স্বজন হারানোর বেদনা আজও কমেনি।

যেসব মরদেহের পরিচয় মেলেনি, সেগুলো মতলব দক্ষিণের ঢাকিরগাঁও রিয়াজুল জান্নাত কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। এখনো দূরদূরান্ত থেকে স্বজনেরা এসে কবর জিয়ারত করেন। প্রতি বছর এই দিনে নিহতদের স্মরণে মিলাদ, মাহফিল, দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়।

নিহতদের স্বজন ও স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নদীপথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। তাদের কাছে ১৯ ফেব্রুয়ারি কেবল একটি তারিখ নয়, এটি এক বেদনাবিধুর স্মৃতি যা প্রতি বছর নতুন করে শোকের স্মরণ করিয়ে দেয়।

19 Feb 26 1NOJOR.COM

চাঁদপুরে এমভি মহারাজ লঞ্চডুবির ২১ বছর পূর্তিতে নিহতদের স্মরণে শোক পালন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।