গাজা উপত্যকায় রোববার ভোর থেকে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। দক্ষিণ ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় এসব হামলার খবর পাওয়া গেছে।
দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে আলজাজিরা জানিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী কয়েক বছর আগে এলাকাটিকে ‘মানবিক নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল।
উত্তর গাজায় গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই এলাকার তাজ মলও হামলার লক্ষ্যবস্তু ছিল। প্রতিবেদনে নিহত বাকি একজনের পরিচয় বা হামলার বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
গাজাজুড়ে ইসরাইলি হামলায় শিশুসহ অন্তত নয় ফিলিস্তিনি নিহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।