বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ২০০৬ সালের ২৮ অক্টোবরকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম কলঙ্কিত ও রক্তাক্ত অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন। বুধবার ফেসবুক পোস্টে তিনি রাজধানীর পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় সংঘটিত সহিংসতার নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। চব্বিশের গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এ বিচার জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, তৎকালীন চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকার গঠন ও প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে রাজনৈতিক বিরোধের জেরে সংঘাতের সূত্রপাত হয়। বিচারপতি কে এম হাসানকে প্রধান উপদেষ্টা নিয়োগের বিরোধিতা ঘিরে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার লগি-বৈঠা নিয়ে ঢাকায় প্রবেশের আহ্বান পূর্বপরিকল্পিত সহিংসতার ইঙ্গিত ছিল। নিহতদের স্মরণ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
২৮ অক্টোবরের সহিংসতা নিয়ে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি মামুনুল হকের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।