জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো অর্জন আনতে পারেননি। বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ ও জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার এবং সরকার পরিকল্পিতভাবে এ অঞ্চলের বড় উন্নয়ন বাজেট কমিয়ে দিয়েছে।
নাহিদ ইসলাম বলেন, এবারের বাজেটে সরকার উত্তরবঙ্গের আঞ্চলিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে ব্যর্থ হয়েছে এবং জনগণকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি ভোটাধিকার ও অর্থনৈতিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন কৃষকদের ঋণজনিত আত্মহত্যার বিষয় তুলে ধরেন। কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ জানান, গত ১৭ বছরে কুড়িগ্রাম পেয়েছে মাত্র ০.২২ শতাংশ উন্নয়ন বরাদ্দ, যেখানে গোপালগঞ্জ পেয়েছে ৫ শতাংশ।
অনুষ্ঠানে সাইদ উজ্জ্বলকে আহ্বায়ক এবং কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমকে সদস্য সচিব করে জাতীয় কৃষক শক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
চীন সফরে তিস্তা প্রকল্পে অগ্রগতি হয়নি বলে অভিযোগ নাহিদ ইসলামের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।