Web Analytics

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান ঘটাতে ইরানের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে। রোববার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত আল-মনিটর লাইভ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইরানের সঙ্গে চলমান সংঘাতে সময় ওয়াশিংটনের পক্ষে যাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে ওয়াল্টজ বলেন, তিনি তা-ই মনে করেন। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তেহরান চাইলে শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে আবার আলোচনায় ফিরতে পারে।

নতুন করে আলোচনায় বসার শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণ চেয়েছে ইরান—এমন প্রতিবেদনকে কাল্পনিক বলে উড়িয়ে দেন ওয়াল্টজ। তিনি বলেন, ১৯৭৯ সালের পর ইরানি শাসকগোষ্ঠী এখন সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে এবং তাদের অবস্থান আরও দুর্বল হচ্ছে। অর্থনৈতিক চাপ ও দেশটির মুদ্রার দরপতনের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ইরান শান্তিপূর্ণ ও কূটনৈতিকভাবে আলোচনায় ফিরবে।

22 Sep 26 1NOJOR.COM

মধ্যপ্রাচ্য সংঘাত অবসানে ইরানকে আলোচনায় ফেরার আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।