Web Analytics

মানবপাচার ও অনিরাপদ অভিবাসনের ঝুঁকি নিয়ে জুমার খুতবা এবং ধর্মীয় আলোচনায় সচেতনতা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ইমামদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। মহাপরিচালক বলেন, খুতবা ও ওয়াজের মাধ্যমে ইমামরা সাধারণ মানুষকে সচেতন করে অনিরাপদ বিদেশযাত্রা ও মানবপাচারের মারাত্মক ঝুঁকি থেকে রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারেন। তাঁর মতে, একজন মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখা পুরো মানবজাতিকে রক্ষার সমতুল্য।

মূল প্রবন্ধে ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, প্রায় দেড় কোটি বাংলাদেশি বিদেশে কর্মরত এবং প্রতি বছর গড়ে ১২ থেকে ১৩ লাখ মানুষ কাজের জন্য বিদেশ যান। গত এক বছরে চার পাচারপ্রবণ জেলার ৪৯টি মসজিদে খুতবার মাধ্যমে ২৩ হাজারের বেশি মানুষকে সচেতন করা হয়েছে বলে ব্র্যাক জানিয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

26 Oct 26 1NOJOR.COM

জুমার খুতবায় মানবপাচার ও অনিরাপদ অভিবাসনের ঝুঁকি তুলে ধরার আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।