রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাটওয়ারীর বক্তব্যে তাঁর অবস্থান স্পষ্ট নয় এবং ভারসাম্যহীন বক্তব্য দেওয়া তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। এসব ঘটনায় সম্পৃক্ততার অভিযোগের চূড়ান্ত সত্যতা তদন্তের মাধ্যমেই নির্ধারিত হবে বলেও তিনি জানান।
সালাউদ্দিন আহমদ বলেন, নয় দলের নয় দফা মেনে নিলে ককটেল বিস্ফোরণ হবে না—এমন বক্তব্য থেকে প্রশ্ন ওঠে, দাবি আদায়ের জন্যই কি ককটেল মারা হচ্ছে। তিনি বলেন, আগে সম্ভবত ১১ দল ছিল; চরমোনাই পীরের দল ও খেলাফত মজলিস বেরিয়ে যাওয়ার পর সংখ্যা নয়টিতে নেমেছে এবং দফাও নয়টি হয়েছে।
মিরপুরে রাড্ডা ক্লিনিক ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। রাড্ডা ক্লিনিকের ঘটনায় শাহ আলী থানার ওসির গাফিলতি ছিল এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হবে। শনিবার জাসদ কার্যালয় থেকে আটক অধিকাংশকে যাচাই শেষে ছেড়ে দেওয়া হয়েছে; ২৭ জন ছাড়া বাকিরা মুক্তি পেয়েছেন।
ককটেল বিস্ফোরণের অভিযোগের সত্যতা তদন্তেই নির্ধারিত হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।