ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই ইসরাইল বুধবার লেবাননে ব্যাপক হামলা চালায়। এতে অন্তত ১৮২ জন নিহত হন। জবাবে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরাইলে রকেট নিক্ষেপ করে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর সতর্ক করে জানিয়েছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরাইলকে কঠোর জবাব দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় শুরু হওয়া এই যুদ্ধবিরতি ইসরাইল, ইরান ও পাকিস্তান নিশ্চিত করলেও এর বাস্তবায়ন নিয়ে এখনই অনিশ্চয়তা দেখা দিয়েছে। লেবানন যুদ্ধবিরতির আওতায় পড়ে কি না, তা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে হিজবুল্লাহর ওপর সবচেয়ে বড় আঘাত বলে উল্লেখ করেছেন, অন্যদিকে ইরান অভিযোগ করেছে যে যুদ্ধবিরতির তিনটি ধারা ইতোমধ্যেই লঙ্ঘিত হয়েছে।
১০ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় যুদ্ধবিরতির ১০ দফা বাস্তবায়ন ও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হবে। এদিকে প্রণালিটি খোলা না বন্ধ, তা নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে।
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পরই ইসরাইল-হিজবুল্লাহর পাল্টা হামলা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।