Web Analytics

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ ছয়টি অভিযোগে অভিশংসন প্রস্তাব জমা দিয়েছেন হাউজ ডেমোক্র্যাটরা। গত বুধবার প্রতিনিধি পরিষদে উত্থাপিত এই প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালানো এবং মাদক চোরাচালান দমনের নামে বেসামরিক নৌকায় প্রাণঘাতী হামলা হেগসেথের ‘গুরুতর অপরাধ’। প্রস্তাবে গত মার্চে ইরানের একটি স্কুলে মার্কিন হামলায় অন্তত ১৭৫ জন নিহতের ঘটনাও উল্লেখ করা হয়েছে, যেখানে বহু শিশু ছিল বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে।

অ্যারিজোনার ডেমোক্র্যাট ইয়াসামিন আনসারি ও জন লারসনসহ কয়েকজন আইনপ্রণেতা এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। তারা অভিযোগ করেছেন, হেগসেথ যুদ্ধকালীন বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর নিয়ম ভঙ্গ করেছেন এবং জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছেন। ডেমোক্র্যাটদের দাবি, তিনি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর হামলার পরিকল্পনাসংক্রান্ত গোপন তথ্য ‘সিগন্যাল’ অ্যাপে ফাঁস করেছিলেন। এছাড়া তিনি ইরান ও ভেনিজুয়েলায় বেসামরিক ক্ষয়ক্ষতির তথ্য গোপন, সিনেটর মার্ক কেলিকে শাস্তির চেষ্টা এবং সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডার সদস্যদের অপসারণের মতো পদক্ষেপ নিয়েছেন।

পেন্টাগনের মুখপাত্র কিংসলি উইলসন এসব অভিযোগ প্রত্যাখ্যান করে একে সস্তা প্রচারণা বলে মন্তব্য করেছেন। বিশ্লেষকদের মতে, প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা খুবই কম।

16 Apr 26 1NOJOR.COM

ইরানে অনুমোদনহীন হামলার অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।