Web Analytics

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শহীদ আবু সাঈদের ছবি নেই এমন কোনো নির্মাণকে প্রামাণ্যচিত্র বলা যায় না। বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিপ্লবের প্রতীক আবু সাঈদের কোনো ছবি না থাকা অত্যন্ত দুঃখজনক।

অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে অসঙ্গতি ছিল বলে উল্লেখ করেন হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় অনুষ্ঠানে হট্টগোলকে তিনি দুঃখজনক ও লজ্জাজনক আখ্যা দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে দুঃখপ্রকাশ করা হলেও বিষয়টি ঘিরে বিশৃঙ্খলা কাম্য নয়। তিনি আরও বলেন, ২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছেন এবং ৮২ বছর বয়সেও বাংলাদেশের জনগণের শাসন ও গণতন্ত্র চিরস্থায়ী করতে প্রয়োজন হলে আবার লড়বেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই যোদ্ধাদের অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। অধিকার আদায়ে তাঁদের বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতে হলে তা লজ্জাজনক হবে বলে তিনি মন্তব্য করেন। তাঁর মতে, সরকারের মূল দায়িত্ব হলো জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ধারণ করে তাঁদের জন্য কাজ করা।

06 Aug 26 1NOJOR.COM

আবু সাঈদের ছবি না থাকায় প্রামাণ্যচিত্রের সমালোচনা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।