Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার দ্বিতীয় দফার তারিখ এখনো নির্ধারিত না হলেও ইরান শান্তি ও যুদ্ধ উভয়ের জন্যই প্রস্তুত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, উভয় পক্ষই আলোচনার বিষয়ে সম্মত হয়েছে, তবে সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তেহরান ও ওয়াশিংটন উভয়েই মনে করছে, এই আলোচনা দ্রুত হওয়া জরুরি।

আরাগচি বলেন, ‘দ্রুত’ শব্দটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আলোচনার বিলম্ব ইরানের কট্টরপন্থী গোষ্ঠী বা ওয়াশিংটনের ইসরাইল লবির প্রভাবের কারণে প্রক্রিয়াকে ভিন্ন দিকে নিতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের আশঙ্কা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধের সম্ভাবনা সবসময়ই থাকে, তবে ইরান শান্তি ও যুদ্ধ উভয়ের জন্যই প্রস্তুত।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তবে ইরান ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করবে, আঞ্চলিক দেশগুলোকে নয়। গত বছরের যুদ্ধের কারণে দুই দেশের মধ্যে আস্থার সংকট এখনো কাটেনি এবং আস্থা পুনর্গঠনে সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।

08 Feb 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অনিশ্চয়তার মধ্যেও শান্তি ও যুদ্ধের প্রস্তুতি ঘোষণা ইরানের

Person of Interest

logo
No data found yet!