Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন বলে ইরানি দূতাবাস জানিয়েছে। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও ইসলামাবাদ-তেহরান দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল আসিম মালিকও বৈঠকে উপস্থিত ছিলেন।

ইরানি প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমির মোকাদ্দম। উভয় দেশ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয় এবং নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারে সম্মত হয়। শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছালে আরাগচিকে স্বাগত জানান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান মুনির।

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অচলাবস্থার মধ্যে এই সফরকে তেহরান-ওয়াশিংটনের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

25 Apr 26 1NOJOR.COM

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে পাকিস্তান সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।