Web Analytics

ইরানের তেল-বাণিজ্যে আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কভিত্তিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের তেল বিক্রি থেকে যুদ্ধের অর্থায়ন ঠেকানোই এ পদক্ষেপের লক্ষ্য। তালিকায় ভারতীয় নাগরিক সুনীল কুমার শর্মা, তাঁর স্ত্রী জাসপ্রীত প্রীতি শাহিদ, তাঁদের ব্যবসার সঙ্গে যুক্ত আরও দুই ভারতীয় নাগরিক এবং সংশ্লিষ্ট নয়টি প্রতিষ্ঠান রয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ভুয়া পতাকা, জাল সনদ এবং নথি ব্যবহার করে ইরানি তেলবাহী নিষেধাজ্ঞাভুক্ত জাহাজকে আন্তর্জাতিক বিধিনিষেধ এড়াতে সহায়তা করেছে। ইরানের সামরিক বাহিনী ও তাদের মিত্র গোষ্ঠীর হয়ে পরিচালিত জাহাজও এ সুবিধা পেয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, সুনীল ও তাঁর স্ত্রী চণ্ডীগড় থেকে গায়ানা, এসওয়াতিনি ও লাওসসহ বিভিন্ন দেশের নামে ভুয়া জাহাজ নিবন্ধন ও সনদ দেওয়ার কার্যক্রম চালাতেন।

ইরানের নিষেধাজ্ঞাভুক্ত বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে তুরস্কের ফুগো গ্রাউন্ড সার্ভিসেস ইনকরপোরেশনকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ইরান এয়ার ট্যুর, সাহা এয়ারলাইনস, তাবান এয়ারলাইনস ও আতা এয়ারলাইনসকে সেবা দিত বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, স্থল, সমুদ্র বা আকাশপথে তেহরানকে সহায়তাকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা অব্যাহত থাকবে।

05 Nov 26 1NOJOR.COM

ইরানকে সহায়তার অভিযোগে ভারতীয় ব্যক্তি ও তুর্কি প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।