ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে বিএনপির প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) রাতে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মোস্তাফিজুর রহমান বাবুল পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট। ফলে বাবুল ১ লাখ ২৫ হাজার ৯৮২ ভোটের ব্যবধানে বিজয়ী হন। জামালপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৩৯ হাজার ৫০৪ জন এবং মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এটি বেসরকারি ফলাফল বলে জানানো হয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তীতে দেওয়া হবে।
জামালপুর-৩ আসনে ১ লাখ ২৫ হাজার ভোটে বিএনপির মোস্তাফিজুর রহমানের বিজয়
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।