Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠক সোমবার পুরানা পল্টনে দলের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানানো হয়। পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নেতারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে দেশে একটি দায়িত্বশীল, স্থিতিশীল ও জনমুখী রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে এবং গণভোট-উত্তর ঘোষিত জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সরাসরি রায়কে প্রাধান্য দেওয়া হবে।

বৈঠকে ঢাকা-১৩ (মুহাম্মাদপুর–আদাবর–শেরেবাংলা নগর) আসনের নির্বাচনি ফলাফল নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়। নেতারা অভিযোগ করেন, পরিকল্পিত কারচুপির মাধ্যমে দলীয় আমির মাওলানা মামুনুল হককে পরাজিত ঘোষণা করা হয়েছে। রিকশা প্রতীকের বৈধ ভোট অবৈধ ঘোষণা, ফলাফল শিটে ওভাররাইটিং ও ভোটসংখ্যা পরিবর্তনের মাধ্যমে ফলাফল বিকৃত করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ ও বিচারিক তদন্তের দাবি জানিয়ে তারা সতর্ক করেন, প্রয়োজনে আদালত ও আন্দোলন— উভয় পথ অবলম্বন করা হবে।

বৈঠকে নির্বাচন-পরবর্তী সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব বন্ধ ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।

17 Feb 26 1NOJOR.COM

তারেক রহমানকে অভিনন্দন, ঢাকা-১৩ আসনে ভোট কারচুপির তদন্ত দাবি খেলাফত মজলিসের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।