ফেনীর পরশুরাম উপজেলায় ঈদুল আজহার দিনে কোরবানির গরুর চামড়া পানির দরে বিক্রি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় গরুর হাটে মৌসুমি ব্যবসায়ীরা ৫০ থেকে ২০০ টাকায় চামড়া বিক্রি করতে বাধ্য হন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, প্রায় সাত হাজার গরু, ছাগল ও মহিষ কোরবানি হয়েছে। ন্যায্য মূল্য না পেয়ে কোরবানি দাতা ও ব্যবসায়ীরা হতাশায় ভুগছেন।
৭০ বছর বয়সী আনোয়ার উল্লাহ ৫০০ টাকায় চামড়া কিনে বাজারে এনে ২০০ টাকায়ও বিক্রি করতে পারেননি। আরেক ব্যবসায়ী বেলাল হোসেন চারটি চামড়া ৬০০ টাকায় কিনে ৫৫০ টাকায় বিক্রি করেন। সরকার ঢাকার বাইরে লবণযুক্ত কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করলেও ক্রেতারা কিনছেন না। অনেক কোরবানিদাতা হতাশ হয়ে চামড়া এতিমখানা ও মাদ্রাসায় দান করেছেন।
পরশুরাম পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আখতার নূর জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে চামড়া বিক্রির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
পরশুরামে কোরবানির চামড়ার দাম ৫০–২০০ টাকায় নেমে হতাশ ব্যবসায়ীরা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।