Web Analytics

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানান। আলজাজিরার প্রতিবেদনে ক্রেমলিনের বরাত দিয়ে বলা হয়েছে, দুই নেতা দ্রুত যুদ্ধবিরতি ও স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

এই ফোনালাপের সময়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ সম্প্রতি ইউক্রেন সৌদি আরবের সঙ্গে একটি বিমান প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। ইরানের তৈরি শাহেদ ড্রোন মোকাবিলায় ইউক্রেন তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় এবং তুলনামূলক কম খরচের ড্রোন প্রতিরোধ প্রযুক্তি সরবরাহের বিনিময়ে উপসাগরীয় দেশগুলোর ব্যবহৃত ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র পেতে প্রস্তাব দিয়েছে।

আলোচনায় পুতিন ও সৌদি যুবরাজ উল্লেখ করেন, চলমান সংকট জ্বালানি উৎপাদন ও পরিবহনে সমস্যা সৃষ্টি করেছে, যা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

03 Apr 26 1NOJOR.COM

মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান পুতিন ও সৌদি যুবরাজের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।