গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টাকারী পোশাকশ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, কয়েকজন শ্রমিক মিছিল নিয়ে সেখানে গিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন।
পুলিশ তাৎক্ষণিকভাবে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ ঘটনায় কিছু সময় যান চলাচলে ব্যাঘাত ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎ ও আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে।
পরিস্থিতি যেকোনো সময় অস্বাভাবিক হওয়ার আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বাঘের বাজার, ভবানীপুর, গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি ও উৎপাদন স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
গাজীপুরে মহাসড়ক অবরোধচেষ্টায় পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করেছে পুলিশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।