চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে দাঁড়িয়েছে এবং আরও ১০ জন নিখোঁজ রয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। জুলাইয়ে টাইফুন মায়সাকের প্রভাবে প্রবল বৃষ্টি ও বন্যার পর এই ক্ষয়ক্ষতি হয়। শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি হালনাগাদ এই তথ্য প্রকাশ করে।
দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে ছিল গুয়াংসি। এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যম সেখানে ৩৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল। বন্যার ছয় সপ্তাহ পর নতুন করে মোট মৃতের সংখ্যা প্রকাশের কারণ সম্পর্কে সিসিটিভি কোনো ব্যাখ্যা দেয়নি।
সিসিটিভি জানায়, টাইফুন-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠন নিয়ে নাননিং ও গুইগাং শহরে পৃথক বৈঠকে পাওয়া তথ্য অনুযায়ী, গুয়াংসির এই দুই শহরে ১৬ লাখ ৫০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুই এলাকাই এখন দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠনের পর্যায়ে পুরোপুরি প্রবেশ করেছে বলে জানানো হয়েছে।
টাইফুন মায়সাক-পরবর্তী বন্যায় চীনে ১৫৯ নিহত, ১০ জন নিখোঁজ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।