তামিলনাড়ু সরকার মাদ্রাজ হাই কোর্টের গরু ও বাছুর জবাই সম্পূর্ণ নিষিদ্ধের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। গত মে মাসে হাই কোর্ট দুধ উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির উন্নতির স্বার্থে ১৯৭৬ সালের সরকারি আদেশ কার্যকর করে রাজ্যজুড়ে গোহত্যা নিষিদ্ধের নির্দেশ দেয়। এই নির্দেশ আসে কোয়েম্বাটুরের এক বাসিন্দার জনস্বার্থ মামলার পর, যেখানে তিনি জনসমক্ষে গোহত্যা বন্ধের আবেদন করেছিলেন।
বিচারপতি জি আর স্বামীনাথন ও বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের বেঞ্চ রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের অতিরিক্ত ডিজিকে নির্দেশ দেন, দ্রুত এই নিষেধাজ্ঞা কার্যকর করতে। আদালত পর্যবেক্ষণ করে জানায়, গোহত্যা কোনো বাধ্যতামূলক ধর্মীয় রীতি নয় এবং ভারতের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদে গোহত্যা নিষিদ্ধের কথা বলা হয়েছে।
সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে তামিলনাড়ু সরকার জানিয়েছে, হাই কোর্টের নির্দেশ স্ববিরোধী, কারণ এতে একদিকে লাইসেন্সপ্রাপ্ত কসাইখানায় জবাইয়ের অনুমতি দেওয়া হয়েছে, অন্যদিকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকার আরও দাবি করেছে, মামলাকারী কখনও গোটা রাজ্যে নিষেধাজ্ঞার আবেদন করেননি।
গোহত্যা নিষিদ্ধের হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তামিলনাড়ু সরকার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।