Web Analytics

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার রাতে ঢাকা থেকে টোকিওর উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাঁর সঙ্গে থাকছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রী, শীর্ষ উপদেষ্টা, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি জাপানের শীর্ষ ব্যবসা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। এ ছাড়া বিভিন্ন শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শনের পাশাপাশি ‘জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে তাঁর।

প্রতিনিধিদলে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আরও রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান।

26 Oct 26 1NOJOR.COM

উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে চার দিনের জাপান সফরে যাচ্ছেন তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।